আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে ১৫ বছর ধরে বাংলাদেশ প্রত্যক্ষ করেছে গুম, খুন, বিনাবিচারে হত্যাকাণ্ড, লুটপাট। এই স্বৈরাচারী সরকারের শাসনামলেই বাংলাদেশে দেখেছে তনুহত্যা, ক্রসফায়ার, হোলি আর্টিজানে মানুষ হত্যা, সুন্দরবন ধ্বংস করে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপন, রোহিঙ্গা অনুপ্রবেশ, ভোটচুরি, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণ, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন, ক্যাসিনো কাণ্ড, আবরার ফাহাদ হত্যা, কালো আইন, মেজর সিনহা হত্যা, স্বাস্থ্যখাতে দুর্নীতি। নানা অপকর্মের ভেতর দিয়ে টিকে থাকার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। নিরস্ত্র জনসাধারণের ওপর ব্যবহার করেছে মারণাস্ত্র। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর শেখ হাসিনা সদলবলে ভারতে পালিয়ে যান। জুলাই অভ্যুত্থানের ১ বছর উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের পিলারে ফুটিয়ে তোলা হয়েছে আওয়ামী দুঃশাসনের চিত্র। ছবিগুলো রোববার তোলা।
আশরাফুল আলম























সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পয়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এই উৎসব হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
৬ দিন আগে
নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীরা দেদার আচরণ বিধিমালা ভাঙছেন। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
১৩ দিন আগে
আামিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য প্রথমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) জমা হয়। সেখান থেকে ট্রাকে করে সেই বর্জ্য এসে শেষ পর্যন্ত ফেলা হচ্ছে আমিনবাজারের এই ভাগাড়ে।
২১ জানুয়ারি ২০২৬