মুর্তজা বশীর (১৭ আগস্ট ১৯৩২—১৫ আগস্ট ২০২০) বাংলাদেশের স্বনামধন্য শিল্পীদের একজন। বিভিন্ন দেশেও তাঁর খ্যাতি রয়েছে। বাংলাদেশের চিত্রকলা সম্পর্কে বুঝতে হলে তাকে জানতেই হবে। তাঁর শিল্পের পাঠ ও রাজনীতির দীক্ষা ঠিক একই সময়। ১৯৫০-এর দশকে ভাষা আন্দোলনের আগুনে সারা দেশ জ্বলছিল । সেই আন্দোলনে তিনি যোগ দেন। মুর্তজা বশীরের বাবা ছিলেন বাঙালি সমাজের গর্বের প্রতীক বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ। শিল্পী মুর্তজা বশীর সবসময়ই ছিলেন একজন গোছানো মানুষ। তিনি ছিলেন শিল্পী ও সংগ্রাহক। নিজ হাতে তোলা আলোকচিত্র, নিজের আঁকা ছবি ও আত্মপ্রতিকৃতি, ব্যবহৃত জিনিসপত্রসহ বহু দুর্লভ জিনিস পরম যত্নে সংরক্ষণ করেছেন তিনি। মুর্তজা বশীর ট্রাস্টের অধীনে থাকা শিল্পীর সেই সংগ্রহশালার একাংশের ছবি এখানে তুলে ধরা হলো।
আশরাফুল আলম



শিল্পীর বিছানা

তাঁর সংগ্রহের মুদ্রা, স্ট্যাম্প ও পুঁথি

শিল্পীর ঘড়ি ও চশমা

ব্যবহৃত পাইপ ও সিগারেটের বাক্স

তাঁর মানিব্যাগ, আংটি, ব্রেসলট

শিল্পী মুর্তজা বশীরের আঁকা ছবি

তিনি পেয়েছেন নানা আন্তর্জাতিক পুরস্কার

তাঁর লেখা বেশ কিছু বই

শিল্পী মুর্তজা বশীর ও তাঁর পরিবারের আলোকচিত্র

সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পয়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এই উৎসব হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
৬ দিন আগে
নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীরা দেদার আচরণ বিধিমালা ভাঙছেন। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
১৩ দিন আগে
আামিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য প্রথমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) জমা হয়। সেখান থেকে ট্রাকে করে সেই বর্জ্য এসে শেষ পর্যন্ত ফেলা হচ্ছে আমিনবাজারের এই ভাগাড়ে।
২১ জানুয়ারি ২০২৬