নতুন অ্যালবাম প্রকাশ করেছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’। এটি একটি ডাবল অ্যালবাম। ‘মহাশ্মশান’ নামের এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামে গান আছে ১৭টি।
স্ট্রিম ডেস্ক

নতুন অ্যালবাম প্রকাশ করেছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’। এটি একটি ডাবল অ্যালবাম। ‘মহাশ্মশান’ নামের এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামে গান আছে ১৭টি। প্রথম সিডি মহাশ্মশান ১-এ থাকছে নয়টি গান, দ্বিতীয় সিডি মহাশ্মশান ২-তে থাকছে ৮টি গান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে স্পটিফাইতে গানগুলো শোনা গেলেও ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৮টায় ইউটিউব চ্যানেলে অফিশিয়ালি অ্যালবামটি প্রকাশিত হবে। রাত থেকেই শোনা যাবে সকল আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

সোনার বাংলা সার্কসের নতুন এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামের গল্প নিয়ে ব্যান্ডের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘প্রথম অ্যালবামে আমাদের ক্যারেক্টারটা মারা গিয়েছিল এপিটাফ গানের ভেতর দিয়ে। মহাশ্মশান হলো তার পুনরুত্থান। এবার আমাদের ক্যারেকটারের নাম দ্রোহ। এই অ্যালবামেও সে মারা যায়, কিন্তু আবার সে আবার হয়তো আবার পুনর্জন্ম নেবে এরপরের অ্যালবামে। দ্রোহ এবার বিদ্রোহ ঘোষণা করে মানুষের বিরুদ্ধে। তো মানুষের প্রতি এই প্রতিশোধেরই গল্প এটা। পুরো গল্পটা বুঝতে হলে ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি একটানা শুনতে হবে।’
সোনার বাংলা সার্কাসের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এরপর প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’প্রকাশিত হয় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’র মতো গানে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছে ব্যান্ডটি।

ইতিমধ্যে দেশ-বিদেশে ২০০-এর বেশি কনসার্টে পারফর্ম করেছে ব্যান্ডটি। এর পাশাপাশি ঢাকায় চারবারসহ ৭ বিভাগীয় শহরে নিজেদের আয়োজনে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’সলো কনসার্ট নিয়ে হাজির হয়েছিল ব্যান্ডটি।
ব্যান্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, দুই মাস পর ‘মহাশ্মশান’ অ্যালবামের সলো কনসার্ট মহাশ্মশান যাত্রা শুরু হবে। অ্যালবামের সব গান সেখানেই প্রথম পারফর্ম করবে ব্যান্ডটি।

আজকাল খেলনার দোকানে শুধু ছোট ছেলে-মেয়েদেরই দেখা যায় না, সেখানে পঁচিশ, ত্রিশ এমনকি এর চেয়ে বেশি বয়সীদেরও দেখা মিলছে। এখন তাদেরও দেখা যায় হাসিমুখে বিভিন্ন খেলনা নেড়ে-চেড়ে দেখছেন বা কিনছেন। কোনো শিশুর জন্য নয়, বরং তারা খেলনাটি কিনছেন নিজের জন্যই!
৯ ঘণ্টা আগে
স্যামুয়েল হান্টিংটনের ‘সভ্যতার সংঘাত’ তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দীর্ঘদিন ধরে অন্যতম বিতর্কিত ধারণা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই তত্ত্বে বলা হয়, স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতির সংঘাত আর কমিউনিজম বনাম পুঁজিবাদের মতো মতাদর্শভিত্তিক থাকবে না।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কত টাকা বেতন-ভাতা পান, এ প্রশ্নটি সাধারণ মানুষের মধ্যে বরাবরই কৌতূহলের জন্ম দেয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের সময় এই আলোচনা আরও জোরালো হয়। বেতনের বাইরে তাঁরা আর কী কী সুযোগ-সুবিধা পান, রাষ্ট্র তাঁদের পেছনে কী ধরনের খরচ বহন করে, এসব নিয়েও মানুষে
১১ ঘণ্টা আগে
পাঠ্যপুস্তকের ভাষা কোনো নিরীহ বস্তু নয়। এর পেছনে থাকে দৃষ্টিভঙ্গি আর রাষ্ট্রের নীরব উপস্থিতি। আরেকটি সত্য হলো, পাঠ্যবই রচনার প্রক্রিয়ায় অনেক সময় নিরাপত্তা-ভাবনা বড় হয়ে ওঠে: ‘এটা লিখলে বিতর্ক হবে না তো?
১ দিন আগে