স্ট্রিম ফ্যাক্টচেক
স্টিভ সালগ্রা রেমা

সামাজিক মাধ্যমে ঘুরছে একটি ছবি। এতে ডাইনিং টেবিলে বসে তারেক রহমানের পরিবারের সঙ্গে খাবার খাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের সঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগম।
অনেকেই ছবিটি ফেসবুকে শেয়ার দিয়ে লিখছেন, তারেক রহমান কি মহান মানুষ দেখছেন। তিনি তাঁর পরিবারের সঙ্গে ফাতেমাকে নিয়ে খাবার খাচ্ছেন। বোনের স্বীকৃতি দিয়েছেন। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা।
ছড়িয়ে পড়া ছবির (১,২,৩,৪) সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে উৎস পেয়েছে স্ট্রিম। ‘12মায়া বিনোদন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২ জানুয়ারি ছবিটি প্রথম পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘তারেক রহমান কি মহান মানুষ ভাই দেখছেন– তিনি তাঁর পরিবারের সাথে ফাতেমাকে নিয়ে খাবার খাচ্ছে, সুবহানাল্লাহ।’
শনিবার (৩ জানুয়ারি) রাত ৭টা পর্যন্ত পোস্টটিতে রিঅ্যাকশন ছিল প্রায় ৮৫ হাজার এবং ৯ হাজার ২০০-এর বেশি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করা হয়েছে। এরপর কয়েকটি ইউটিউব চ্যানেল (১,২) একই ধরনের দাবিতে ভিডিও বানিয়ে পোস্ট দিয়েছে।
পর্যবেক্ষণে ছবিটিতে কয়েকটি অসঙ্গতি স্পষ্ট। প্রথমত, ছবিতে দেখা যাচ্ছে খাবার পরিবেশন করা হয়েছে স্টিলের থালায় ‘ইন্ডিয়ান থালি/বোল’ স্টাইলে, যা সাধারণত ভারতীয় ডাইনিং সেটআপের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
দ্বিতীয়ত, উপস্থিত ব্যক্তিদের পোশাক একেকজনের একেক ধরনের উপলক্ষ বা সেটিংয়ের (অফিস আইডিসহ কোট, আনুষ্ঠানিক ওড়না, ফরমাল ব্লেজার)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের ছবির পোশাকের সঙ্গে খাবার টেবিলের প্রচারিত ছবির মিল পাওয়া যায়।
এই খবর ইঙ্গিত করে ছবিটি সম্ভবত একই ঘটনার পুরোনো/সংবাদে ব্যবহৃত ভিজ্যুয়াল এবং সেটিকে পরে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তৃতীয়ত, ‘ফাতেমা রহমান’ হিসেবে প্রচারিত ব্যক্তির চেহারা ও গড়ন বাস্তবে পরিচিত ছবির সঙ্গে মিলছে না। এখানে তাঁকে রোগা ও ভিন্ন মুখাবয়বে দেখা যাচ্ছে।
এআই কনটেন্ট শনাক্তকরণ টুলের বিশ্লেষণে দেখা যায়, ছবিতে এআই দিয়ে তৈরি বা ডিপফেক কনটেন্ট থাকার সম্ভাবনা বেশি। ফলাফল অনুযায়ী, ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৭২ দশমিক ২ শতাংশ। এ থেকে স্পষ্ট, ছড়িয়ে পড়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বা ম্যানিপুলেটেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

এদিকে, ‘12মায়া বিনোদন’ অ্যাকাউন্ট যিনি চালান, তিনি নিজেই এক ভিডিওতে স্বীকার করেছেন, পোস্ট করা ছবি ও ভিডিওগুলো তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করেন। এগুলো বাস্তব নয়।
আবার ফাতেমা বেগমকে নিয়ে একটি দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। দাবিটি হলো— ফাতেমা বেগম এখন তারেক রহমানের বোন। তবে এই দাবির পক্ষে কোনো বিশ্বস্ত সংবাদ প্রতিবেদন, পারিবারিক ঘোষণা কিংবা নির্ভরযোগ্য নথি পাওয়া যায়নি। বরং মূলধারার সংবাদমাধ্যমে বারবার যে পরিচয়টি উঠে এসেছে, তা হলো– ফাতেমা বেগম দীর্ঘদিন খালেদা জিয়ার গৃহকর্মী ও ছায়াসঙ্গী ছিলেন।
সুতরাং আলোচিত ছবিটি বাস্তব নয়– এটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি বা সম্পাদিত হওয়ার শক্ত ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে ছবিকে কেন্দ্র করে ছড়ানো ‘ফাতেমা বেগম তারেক রহমানের বোন’ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যম ফেসবুকে সোভিয়েত নেতা জোসেফ স্তালিনের নামে একটি উক্তি ভাইরাল হয়েছে। সেখানে লেখা— ‘যারা ভোট দেয় তারা নয়, যারা ভোট গণনা করে তারা সব নির্ধারণ করে।’ ছবিসহ উক্তিটি ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে স্ট্যাটাস, পোস্টার-ছবি আকারে ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই ঘটনা নতুন করে ফেসবুকে নাহিদ ইসলামের ‘বিদেশি নাগরিকত্ব’ নিয়ে আলোচনার সৃষ্টি করেছে।
৭ দিন আগে
আসন্ন নির্বাচনে মাঠের লড়াইয়ে প্রার্থীরা জড়াচ্ছেন বাকযুদ্ধে। একইসঙ্গে অনুসারীদের মাধ্যমে রাজত্ব চালাচ্ছেন ডিজিটাল মাধ্যমেও। এরই অংশ হিসেবে এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে চলছে ভোটের প্রচার ও প্রতিপক্ষ ঘায়েল।
১০ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ফটোকার্ডে দাবি করা হয়, বাসায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছেন।
১৫ দিন আগে