প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৮৩৫ কোটি টাকা
স্ট্রিম প্রতিবেদকঢাকা

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা। বৃহস্পতিবার (১১ জুন) সংসদে বাজেট বক্তৃতায় এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৮৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল, যা সংশোধিত বাজেটে ৪০ হাজার ৬৬২ কোটি টাকা দাঁড়ায়। এই হিসাবে প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ১ হাজার ৮৩৫ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। এতে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৪০ হাজার ৮৮৬ কোটি এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ৬১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
.png)



-e3d250-256x144.webp)


