
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রণালয়, বিভাগ ,অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকারি কাজে পর্যায়ক্রমে পুনঃচক্রায়িত কাগজ এবং অন্যান্য সামগ্রীর পুনঃব্যবহার নিশ্চিত করা জরুরি।
গত ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্লাস্টিক দূষণ বর্তমানে বিশ্বব্যাপী এবং বাংলাদেশের অন্যতম প্রধান পরিবেশগত চ্যালেঞ্জ। এই কারণে পরিবেশ ও মানবস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। পরিস্থিতি বিবেচনায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বৃদ্ধি ও প্রসারে সরকার অঙ্গীকারবদ্ধ।
এতে আরও বলা হয়, সরকারি কার্যালয়ে প্লাস্টিকের তৈরি কলমের পরিবর্তে রিসাইকেলড কাগজের তৈরি কলম এবং পুনঃচক্রায়িত কাগজের ব্যবহার পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক বর্জ্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে।
.png)




-e3d250-256x144.webp)


