
দেশের আর্থিক খাতে ডিজিটাল লেনদেন আরও জোরদার করতে নিজস্ব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চালু করছে প্রাইম ব্যাংক পিএলসি। বিকাশ, রকেট বা নগদের মতো এই সেবাটি তারা পরিচালনা করবে।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সেবা পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেয়েছে ব্যাংকটি।
এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ‘প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড এটি পরিচালনা করবে। গ্রাহকদের জন্য নিরাপদ ‘ডিজিটাল অভিভাবক’ স্লোগানে এ লেনদেন ব্যবস্থার উদ্দেশ্য হলো প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে একটি সহযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক বাজার পরিবেশ তৈরি করা।
বিজ্ঞপ্তিতে ব্যাংকটি আরও জানায়, শুধু লেনদেন নয়, বরং আর্থিক সচেতনতা ও প্রান্তিক জনগোষ্ঠীকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনাই তাদের মূল উদ্দেশ্য।
বর্তমানে দেশে ১৩টি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে, যেখানে গত ফেব্রুয়ারিতে দৈনিক গড় লেনদেন ছিল ৫ হাজার ৮৮৩ কোটি টাকা। এই বিশাল বাজারে নতুন সম্ভাবনা নিয়ে যুক্ত হচ্ছে প্রাইম ব্যাংক।
.png)




-e3d250-256x144.webp)

