
মাসুদ পারভেজ
কথাসাহিত্যিক ও শিক্ষক, বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
সকল লেখা

‘মাটির ময়না’র সামাজিক ইতিহাসের সন্ধানে
একদা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রসঙ্গক্রমে তাঁর লেখায় উল্লেখ করেন, ‘বাঙ্গালার ইতিহাস নাই।’ প্রশ্ন জাগে, তবে কি সত্যি বাংলার ইতিহাস নাই, নাকি সেটা কথার কথা? একসময় যে-ইতিহাস শুধু রাজরাজড়ার কর্মকাণ্ডের মধ্যেই আবদ্ধ ছিল, সময়ের পরিক্রমায় সে নিম্নবর্গকে তার ঘরে ঠাঁই দিল।
১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশের সিনেমায় যখন ‘হিরো’ মানেই ছিল কেবল রহমান
বিশেষত বাংলা সিনেমার হিরো নামক সত্তাটির সঙ্গে পরিচয়ের প্রথম প্রহরে যখন তারা চোখ মেলে পর্দায় দেখছে নায়ক রহমানকে অন্তত সেই দৃষ্টিকোণ থেকে বলাই যায়, বিএফডিসির প্রথম হিরো রহমান, যাকে অনুসরণ করেছে পরবর্তী নায়কেরা।
১৮ জুলাই ২০২৬
চলচ্চিত্রে নজরুল, নজরুলের চলচ্চিত্র
কাজী নজরুল ইসলামের শিল্প সাহিত্যের বিবিধ বিষয়ে যুক্ত হওয়ার ইতিহাস সর্বজনবিদিত। তাঁর এই যুক্ত হওয়া কেবল রচনা করার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি একই সঙ্গে একজন পারফর্মার, একজন শিল্পী। ফলে নজরুল কবি, কথাসাহিত্যিক ও সংগীত রচয়িতার পাশাপাশি একজন সংগীত শিল্পী, একজন বাদক, একজন অভিনয় শিল্পী এবং একই সঙ্গে একজন রাজন
২৪ মে ২০২৬
বাংলাদেশের সিনেমায় রবীন্দ্রনাথ কেন অধরা
পুরো আশির দশকজুড়ে বাংলাদেশের চলচ্চিত্রে আরবীয় আখ্যান ও লোককাহিনির পাশাপাশি শরৎ সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণের প্রেক্ষাপট লক্ষ করা যায়। কিন্তু রবীন্দ্রসাহিত্য নেই! তবে বাংলাদেশের শিল্পকলার অন্যান্য অঙ্গন যেমন থিয়েটার, সংগীত কিংবা নৃত্যে কিন্তু ঠিকই রবীন্দ্রনাথ প্রভাবের সঙ্গে বিরাজ করে। এর কারণ কী?
০৮ মে ২০২৬
‘নীড় সন্ধানী’ আনোয়ার পাশা
আনোয়ার পাশার (১৯২৮-৭১) ‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩ প্রকাশকাল) উপন্যাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন চিত্রের এক অনন্য দলিল। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর যে-নৃশংস হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সামরিক বাহিনি, এর নজির পাওয়া যায় এই উপন্যাসে।
১৫ এপ্রিল ২০২৬
বাঙালি মুসলমানের ‘বিষাদ-সিন্ধু’
মীর মশাররফের আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস রচনার ক্ষেত্রে যে ইউরোপীয় মডেল অনুসরণ করেছেন, সেখানে মশাররফের অবস্থান কোথায়? এই প্রশ্নটি ধরেই মূলত মীর মশাররফ হোসেনের খোঁজ করা দরকার। সেক্ষেত্রে তাঁর ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসটিকে গ্রহণ করা যাক।
১০ এপ্রিল ২০২৬
ইলিয়াসের ‘রেইনকোট’ থেকে অঞ্জনের ‘মেঘমল্লার’: ব্যক্তিসত্তার রূপান্তর
প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন ছিল ১২ ফেব্রুয়ারি। ‘মানুষের দমিত স্পৃহা ও শাণিত সংকল্পকে আবর্জনার ভেতর থেকে খুঁজে বের করে আনার’ কথা বলেছিলেন তিনি। এটাই তাঁর সাহিত্যের বিশেষ দিক।
১৫ ফেব্রুয়ারি ২০২৬
সেলিম আল দীনের চাকা ও মোরশেদুল ইসলাম গাড়োয়ান
আজ ১৪ জানুয়ারি নাট্যকার সেলিম আল দীনের মৃত্যুদিন। নাট্যরচনা ও নাট্যগবেষণা উভয়ক্ষেত্রে তাঁর বিশেষত্বের জন্য রবীন্দ্র-উত্তরকালের শ্রেষ্ঠ বাংলা নাট্যকার হিসেবে নির্দ্বিধায় তাঁকে মেনে নেওয়া যায়। আবহমান বাংলার জীবন ও সংস্কৃতির রেপ্রিজেন্টেশন সেলিম আল দীনের নাটকের মূল প্রসঙ্গ। তাঁর চাকা (১৯৯০) নাটকও এর বা
১৪ জানুয়ারি ২০২৬
জাতীয়তাবাদ, ধর্ম ও সংস্কৃতি: তারেক মাসুদের মাটির ময়না যে পরিচয় সংকট তুলে ধরে
আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্মদিন। ‘মাটির ময়না’ চলচ্চিত্রে তিনি যে আত্মপরিচয়ের অনুসন্ধান করেছেন তার রূপটি আসলে কেমন? মাটির ময়নার চরিত্র চিত্রণে তারেক মাসুদ কি ‘পথের পাঁচালী’ উপন্যাস দ্বারা প্রভাবিত ছিলেন?
০৬ ডিসেম্বর ২০২৫
ষাট বছরে ‘রূপবান’ ও সেলুলয়েডে বাংলা লোককাহিনির আত্মপরিচয়ের নির্মিতি
বাংলা অঞ্চলে প্রচলিত লোককাহিনি থেকে নির্মিত চলচ্চিত্রের প্রসঙ্গ শুরু হয় ‘রূপবান’ নামটিকে ঘিরে। আজ থেকে ষাট বছর আগে সালাহউদ্দিন নির্মিত এই চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা ভাষার চলচ্চিত্রের বাঁকবদল ঘটে—যা একই সঙ্গে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক।
২০ নভেম্বর ২০২৫
মাহমুদুল হকের ‘জীবন আমার বোন’: ব্যক্তি থেকে সমষ্টির আত্মপরিচয়ের রূপ
আজ বাংলা সাহিত্যের একজন শক্তিমান কথাশিল্পী মাহমুদুল হকের জন্মদিন। তাঁর বহুল পঠিত উপন্যাস 'জীবন আমার বোন'। ঊনসত্তরের গণ-আন্দোলন পরবর্তী সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও ব্যক্তিজীবনে তাঁর প্রভাব নিয়ে এই উপন্যাসের কাহিনি ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বিস্তৃত হয়েছে।
১৬ নভেম্বর ২০২৫
হুমায়ূনের ‘শ্রাবণ মেঘের দিন’: পর্দায় ভাটি বাংলার প্রেম ও বিচ্ছেদের গল্প
আজ ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। কথাসাহিত্যিক হিসেবে হুমায়ূনের আবির্ভাব ঘটলেও পর্যায়ক্রমে টিভি নাটক, চলচ্চিত্র, সংগীত সর্বোপরি শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিবিধ শাখায় অত্যন্ত প্রভাব ও প্রতিপত্তির সঙ্গে তাঁর বিচরণ লক্ষ্য করা যায়।
১৩ নভেম্বর ২০২৫
অচেতন ঋত্বিক, সচেতন সেলুলয়েড
বাংলা চলচ্চিত্র জগতে ঋত্বিককুমার ঘটক একটা নাম বটে! তাঁকে যারা পছন্দ করেন কিংবা অপছন্দ করেন উভয় দলই স্বীকার করে নেবেন, ঋত্বিক এক বিশিষ্ট নাম।
০৪ নভেম্বর ২০২৫.png)


