সার সংকট নেই, মজুত পর্যাপ্ত: তথ্য উপদেষ্টাদেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বিতরণ পর্যায়ে দু-এক জায়গায় সমস্যা হয়েছিল, সরকার তা সমাধান করতে পেরেছে। ০১ সেপ্টেম্বর ২০২৬
ব্যবসায়ীর গুদাম থেকে ২০৯ বস্তা সার জব্দ, জরিমানাগাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখা ২০৯ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সারের সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর সীমান্তে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দজামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। জব্দ সারের মধ্যে আছে ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপি। সোমবার ভোরের দিকে উপজেলার পাথরের চর সীমান্তে চালানো অভিযানে এই সার জব্দ করা হয়।৩১ আগস্ট ২০২৬
রাজশাহীতে কৃষকের মাথাপিছু টিএসপি সার বরাদ্দ আড়াই কেজি: বিএফএরাজশাহীতে ৪ লক্ষাধিক কৃষকের জন্য বরাদ্দ টিএসপি সার মাথা প্রতি মাত্র আড়াই কেজি করে পড়ছে। চাহিদার তুলনায় সারের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে বিএফএ রাজশাহী জেলা ইউনিট। রোববার নগরের রেলগেট এলাকায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরে সার ডিলারদের এই সংগঠন।৩০ আগস্ট ২০২৬
দোকানে মিলছে না সার, আমন নিয়ে বিপাকে রাজবাড়ীর চাষিরারাজবাড়ীতে দোকানে মিলছে না সার। চলতি রোপা আমন নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। কোথাও কোথাও বেশি দাম দিলে সার পাচ্ছেন বলে অভিযোগ তাদের। তবে ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই। চাষিরা প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করছেন।৩০ আগস্ট ২০২৬
সার নিয়ে ভজকটে ফাঁকা কৃষকের পকেটদেশে সারের কোনো সংকট নেই। সরকার এই দাবি করে বলেছে, চলতি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চাহিদার চেয়ে ৪৪ হাজার টন বেশি সার সরবরাহ করা হয়েছে। হিসাব ঠিক থাকলে কৃষক স্বস্তিতে থাকার কথা। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। আমনের ভরা মৌসুমে রাজবাড়ী, যশোরের মতো জেলার কৃষকেরা ঠিকমতো সার পাচ্ছেন না। তাদের অভিযোগ, সরব৩০ আগস্ট ২০২৬
দেশে সারের সংকট নেই, সমস্যা বিতরণে: পানিসম্পদ প্রতিমন্ত্রীসারা দেশে সারের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ডিলারদের একটি অংশ কৃষকের মধ্যে যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে।২৯ আগস্ট ২০২৬
বিজয়নগরে ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার বিজিবিরব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।২৮ আগস্ট ২০২৬
জামালপুরে অবৈধভাবে মজুত করা ৪০ বস্তা সার জব্দজামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুত করায় হাসান বশরি নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে জব্দ করা ৪০ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।২৮ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে দোকানে ভেজাল সার জব্দ, ২ লাখ টাকা জরিমানামানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে এ অভিযান চালানো হয়।২৭ আগস্ট ২০২৬