
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় আভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এই সার উদ্ধার করে। অভিযানের সময় ট্রাকে কাউকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কেউ আটক হয়নি।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। জায়গাটি ভারতীয় সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে। অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ টন টিএসপি ও সাড়ে ১৪ টন ডিএপি সার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বিজিবির তল্লাশিতে এই সার পরিবহন ও মজুতের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভারতে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সার মজুত করা হচ্ছিল। উদ্ধারকৃত সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
.png)




-78ae87-256x144.webp)

