মৌলভীবাজারে নদ-নদীর পানি কমলেও নতুন প্লাবিত ৭ গ্রামমৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদীর একটি প্রতিরক্ষা বাঁধ ভেঙে ২০টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। এছাড়া কমলগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাটির দিকে পতনঊষার ইউনিয়নের অন্তত ৭টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়েছে কয়েক হাজার মানুষ।১১ জুলাই ২০২৬
মেয়েকে হাঁড়িতে বসিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাবাচারদিকে থৈথৈ পানি। ডুবে গেছে বসতভিটা, উঠোন, গ্রামের পথ। বুকসমান পানির মধ্যে এক বাবার হাতে বড় একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি। সেই হাড়ির ভেতর নিশ্চিন্তে বসে আছে ছোট্ট মেয়ে। পানির তীব্র স্রোত সামলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন বাবা।১১ জুলাই ২০২৬
হবিগঞ্জে খোয়াই নদের দুটি বাঁধ ভেঙ্গে অন্তত ২০ গ্রাম প্লাবিতটানা ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে খোয়াই নদের দুই স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে হবিগঞ্জের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ।১০ জুলাই ২০২৬
পাহাড়ধসে লাশের সারি, দায় কি কেবলই বৃষ্টিরদুর্যোগ মোকাবিলায় এফএও-এর সহায়তায় কক্সবাজারে ‘ল্যান্ডস্লাইড আর্লি ওয়ার্নিং সিস্টেম (এলইডব্লিউএস)’ বা আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে পাঁচ দিন আগেই ভূমিধসের পূর্বাভাস পাওয়া সম্ভব।১০ জুলাই ২০২৬
দেশের ১০ পয়েন্টে বন্যা, সাজেকে আটকা ৬০০ পর্যটকপাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্যমতে, দেশের ১০টি পয়েন্টে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।০৯ জুলাই ২০২৬
কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙে ডুবল একাধিক গ্রামটানা বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।০৯ জুলাই ২০২৬
কমলগঞ্জের খালের বাঁধ ভেঙে প্লাবিত দুই গ্রামমৌলভীবাজারে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে গেছে। মঙ্গলবার ভোরের দিকে বাঁধ ভেঙে জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও এলাকার দুটি গ্রাম প্লাবিত হয়েছে।২৬ মে ২০২৬
মতামতহাওরে অকাল বন্যা: ত্রাণ নয়, প্রয়োজন সুশাসন ও স্থায়ী সমাধানসম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষত হাওরাঞ্চলে যে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢল নেমে এসেছে, তা আবারও আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা ও হাওর ব্যবস্থাপনার ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রতি বছরই বোরো মৌসুমের শেষ দিকে এসে হাওরের কৃষকদের আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়। এ বছর হাওরের কৃষকরা প্রায়৩০ এপ্রিল ২০২৬
উজানের ঢল ও বৃষ্টিতে ডুবল হাকালুকি হাওরের কৃষকদের স্বপ্নগত শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি হয় হাওয় এলাকায়। পাশাপাশি জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি নেমে আসে। পর দিন শনিবার সকাল থেকেই হাওরের উগলা ও হাসইরডিবি বিলে পানি প্রবেশ শুরু করে। দুপুরের মধ্যেই তলিয়ে যায় বিস্তীর্ণ ধানখেত।০৮ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে পানি নামছে ধীরগতিতেজলাবদ্ধতায় চরম দুর্ভোগে গ্রামবাসীনোয়াখালীতে টানা চার দিনের পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টিপাতের পর গত দুদিন বৃষ্টি হয়নি। নোয়াখালী সদর উপজেলার, বিনোদপুর, আণ্ডারচর, কালাধরাপ, নেয়াজপুর, ৬ নম্বর নোয়াখালী ইউনিয়ন, এওয়াজবালিয়া ইউনিয়নে জেলা শহরের পানির চাপে জলাবদ্ধতা স্থায়ীরূপ নিচ্ছে বলে স্থানীয় লোকজনের দাবি।১৪ জুলাই ২০২৫