চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, ব্যারিকেড দিয়ে উদ্ধার পুলিশেরঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।২৭ জুলাই ২০২৬
ধোবাউড়ায় শিশুকে ধর্ষণের পর নদে ফেলে চার যুবক, আটক ৩ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর কংস নদে মরদেহ পাওয়া শিশুটি (৫) ধর্ষণের শিকার হয়েছিল। চার যুবক ধর্ষণের পর নিস্তেজ অবস্থায় শিশুটিকে নদে ফেলে দেয়।১৬ জুন ২০২৬
প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ যুবক গ্রেপ্তারযশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৫ জুন) পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।১৫ জুন ২০২৬
কক্সবাজারে ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ঢুকে মা (৪০) ও তাঁর মেয়েকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আট-দশজনের একটি সশস্ত্র দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটায়।০৯ জুন ২০২৬
মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ ও হত্যা, গ্রেপ্তার আরও ১রাজধানীর যাত্রাবাড়ীতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলায় উজ্জ্বল মিয়া (৪৫) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।২৭ মে ২০২৬
পথ হারানো নারীকে শিশুসন্তানের সামনেই দলবদ্ধ ধর্ষণের অভিযোগময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথ হারানো এক নারীকে (২৮) দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে।২৭ এপ্রিল ২০২৬
পাংশায় দলবদ্ধ ধর্ষণে তরুণদলের নেতাসহ গ্রেপ্তার ২রাজবাড়ীর পাংশা থানার দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি পাংশা পৌর জাতীয়তাবাদী তরুণদলের সভাপতি হাসিবুর রহমান অন্তরসহ (৪০) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।১৫ এপ্রিল ২০২৬
নরসিংদীতে আলোচিত কিশোরী ধর্ষণ ও হত্যাসেই কিশোরীকে হত্যা করেন সৎ বাবা, দায় এড়াতে সাজান অপহরণ নাটকনরসিংদীর মাধবদীতে এক কিশোরী হত্যা মামলায় তাঁর সৎবাবা আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।০৭ মার্চ ২০২৬
টিকটকে প্রেম, দেখা করতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণীরাজবাড়ীর পাংশায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে শুক্রবার রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। উপজেলার এক ইউনিয়নের এই ঘটনায় গতকাল শনিবার মধ্যরাতে ওই তরুণী দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাংশা মডেল থানায় মামলা করেছেন।০১ মার্চ ২০২৬
ধর্ষণ ও সহিংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ডাকসুর বিক্ষোভসাম্প্রতিক সময়ে নরসিংদীসহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।২৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তিন আসামি গ্রেপ্তারভোলার তজুমদ্দিনে বাক্প্রতিবন্ধী (কথা অস্পষ্ট) এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) মো. ইব্রাহিম।২৪ ফেব্রুয়ারি ২০২৬