স্ট্রিম সংবাদদাতা

ভোলার তজুমদ্দিনে বাক্প্রতিবন্ধী একজন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) মো. ইব্রাহিম। পরে তাঁদের ভোলার আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তজুমদ্দিন থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের মো. রাকিব (৩০) ও মো. জুয়েল (৩৫) এজাহারনামীয় আসামি। অপরজন তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া আসামি উপজেলার মাওলাকান্দি এলাকার আল-আমিন ওরফে সম্রাট (২০)।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী নারীর বাবা। এতে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বাইরে এহাজারনামীয় দুই আসামি হলেন রাসেল ও শাকিল।
মামলা সূত্রে জানা গেছে, রোববার রাতে তজুমদ্দিনে একটি ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) দেখে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন ওই নারী। পথে একটি সুপারিবাগানে তাঁকে মারধরের পর সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরের দিন সোমবার সকালে তাঁকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তজুমদ্দিন থানার ওসি আব্দুস সালাম জানান, এজাহারনামীয় ও তদন্তে পাওয়া আসামিদের গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যহত রয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।
৪ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের শিঙের গুঁতোয় দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান মারা যান। একই ঘটনায় আগে রুহুল আমিনের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরের দুই প্রধান মহাসড়কে যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলছে থেমে থেমে। সঙ্গে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি।
১ ঘণ্টা আগে
ইবোলা প্রাদুর্ভাবে সন্দেহভাজন মৃত্যু ২২০ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক (ডব্লিউএইচও) টেড্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি বলেন, রোগ শনাক্তে বিলম্ব হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।
২ ঘণ্টা আগে