'নতুন সরকার এসে সবচেয়ে বড় যে বিপদে পড়বে, সে দেখবে তার পয়সা নেই'স্ট্রিম টকের আজকের পর্বে ঢাকা স্ট্রিমে উপস্থিত আছেন অর্থনীতিবিদ ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্ট্রিগেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
চুয়াডাঙ্গায় ড্রেন ও সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরাচুয়াডাঙ্গা পৌর এলাকায় ড্রেন ও সড়কের দীর্ঘদিনের অব্যবস্থাপনায় চরম নাভিশ্বাস উঠেছে নাগরিকদের জীবনে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকা এবং ড্রেনের ময়লা উপচে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এখন এ শহরের নিত্যদিনের চিত্র।
চুয়াডাঙ্গা-১আওয়ামী লীগ নেই মাঠে, জয় পেতে মরিয়া বিএনপি-জামায়াতদীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মাঠের বাইরে থাকায় জয়ের মালা পরতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। গ্রাম-গঞ্জে গভীর রাত পর্যন্ত নির্বাচনী অফিসে নেতাকর্মীদের পদচারণা আর প্রার্থীদের প্রতিশ্রুতিতে মুখর এখন চুয়াডাঙ্গা
৭৫ আসনে সক্রিয় বিএনপির বিদ্রোহী প্রার্থী, দুই-তৃতীয়াংশেই ত্রিমুখী লড়াইয়ের আভাসআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৭৫টি আসনে বিএনপির বহিষ্কৃত ও সাবেক নেতা এবং তাঁদের পরিবারের অন্তত ৮৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় রয়েছেন।
১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগ ইসির বিরুদ্ধেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সাংবাদিকদের জন্য অনলাইন নিবন্ধন চালু করেছিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সাংবাদিকদের আপত্তির মুখে এ পদ্ধতি থেকে সরে আসে ইসি। কিন্তু এরমধ্যে নিবন্ধন করা প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শরিয়াহকে প্রাধান্য দিয়ে বুধবার ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলনরাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
ন্যায্য পাওনা বুঝে নেওয়ার ঘোষণা দিয়ে তাসনিম জারার ইশতেহার পাঠন্যায্য পাওনা বুঝে নেওয়া ও নাগরিক অধিকার নিশ্চিতের আশ্বাস দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা এলাকা) আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
ভোট উৎসবকে পূর্ণতা দিতে একসঙ্গে কাজ করতে হবে: প্রধান তথ্য কর্মকর্তাপ্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর বলেছেন, ভোটের উৎসবকে পূর্ণতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শতভাগ সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ভোট উৎসবকে সফল করতে হবে।
নির্বাচনে পক্ষপাতিত্ব করলে ভয়ানক কঠিন ব্যবস্থা নেবে কমিশন: ইসি সানাউল্লাহভোলায় এক সভায় নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এবং পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পেরে পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে।’
বিপন্ন পাহাড় ও দূষণে জর্জরিত কাপ্তাই হ্রদ, নির্বাচনী ইশতেহারে ‘পরিবেশ’ রক্ষার দাবিবন বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানের সাঙ্গু-মাতামুহুরি ‘ভার্জিন ফরেস্ট’সহ রাঙামাটির কাচালং, রাইক্ষ্যং এবং পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো এখন অস্তিত্ব সংকটে। বনখেকোদের দৌরাত্ম্যে সংরক্ষিত এসব বনভূমি সংকুচিত হয়ে যাচ্ছে।
পাহাড়ের ৫ লাখ ভোটারের প্রধান সংকট ‘সুপেয় পানি’রাঙ্গামাটির পাহাড়ী জনগোষ্ঠীর মানুষের কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ‘সুপেয় ও নিরাপদ পানি’। গ্রীষ্ম কিংবা বর্ষা—সব ঋতুতেই পাহাড়ের জনপদগুলোতে পানির সংকট প্রকট আকার ধারণ করে। দীর্ঘ চার দশক ধরে প্রতিটি নির্বাচনের আগে প্রার্থীরা এই সংকট নিরসনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর কোনো স্থায়ী সমাধান মেলেনি।
৪ দশকের আক্ষেপ ‘চন্দ্রঘোনা সেতু’: রাঙ্গামাটি-বান্দরবান সংযোগে এবার কি মিলবে সমাধানরাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী ফেরি রুটে কর্ণফুলী নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ—এই জনপদের মানুষের চার দশকের পুরোনো দাবি। বছরের পর বছর ধরে রাজনৈতিক পালাবদল হয়েছে, এসেছে অসংখ্য আশ্বাস, কিন্তু আলোর মুখ দেখেনি সেতুটি। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
রাঙ্গামাটিতে ‘জয়ের ফ্যাক্টর’ লংগদু, ৫ দশকের আক্ষেপ ঘোচাতে সরাসরি সড়কপথের দাবিআয়তনের দিক থেকে দেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি। ভৌগোলিকভাবে ভারতের মিজোরাম এবং মিয়ানমারের আরাকান সীমান্তবর্তী এই জেলার ১০টি উপজেলার মধ্যে লংগদু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি পণ্য, প্রাণিসম্পদ এবং মৌসুমি শাক-সবজির ভাণ্ডার হিসেবে পরিচিত হলেও স্বাধীনতার প্রায় ৫৫ বছর পর লংগদুবাসীর প্রধান আক্ষেপ—জেলা শহরের স
১২ ফেব্রুয়ারির নির্বাচনে এআই সন্ত্রাস: গণতন্ত্রের জন্য বিপদঢাকার একটি চায়ের দোকানে পাশাপাশি বসে তিনজন মধ্যবয়সী মানুষ মোবাইলের পর্দায় একটি ভিডিও দেখছিলেন। স্ক্রিনে একজন পরিচিত রাজনৈতিক নেতা কথা বলছেন। তার গলার আওয়াজ, মুখের ভাব, এমনকি বলার ঢং পর্যন্ত সম্পূর্ণ আসল নেতার মতো। কিন্তু কথার বিষয়বস্তু? এসব তিনি কখনো বলেননি। ভিডিওটি বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধি
‘টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল’বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘একটি দল এতদিন “জান্নাতের টিকিট” বিক্রি করেছে। টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় এখন তারা “জান্নাতে” যাওয়ার জন্য বিকাশে ভাড়ার টাকা দিচ্ছে।’
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকেরা পাবেন প্রটোকল, থাকবেন পাঁচ তারকা হোটেলেনির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৫ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। যার মধ্য থেকে ৮৩ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থাও রেখেছে ইসি।
ফলাফলে ‘ফ্যাক্টর’ আ.লীগের ভোট, কৌশলী বিএনপি-জামায়াতকার্যক্রম নিষিদ্ধের কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেই আওয়ামী লীগ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দলটির শীর্ষ নেতারা আত্মগোপনে অথবা বিদেশে পালিয়েছেন। তবে এখনো দেশে তাদের লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক। সামাজিক মাধ্যমে আওয়ামী শিবির থেকে ভোট বয়কটের ডাক এলেও, আখেরে তা খুব কাজে দেবে না বলে মনে করছেন রাজনৈতিক ব