বগুড়ায় ঈদগাহ মাঠে নামাজ পড়লেন মুশফিকুর রহিম
স্ট্রিম সংবাদদাতাবগুড়া

বগুড়ায় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন জাতীয় ক্রিক্রেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
সকালে বগুড়ার ধরমপুর মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে নামাজ পড়েন তিনি। এ সময় সঙ্গে ছিলেন বাবা মাহবুব হামিদ ও ছেলে শাহরোজ রহিম মায়ান।
নামাজ শেষে মুশফিকুর রহিম মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অনেকে তাঁর সঙ্গে সেলফি তোলেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহিম জানান, জেদ্দায় আটকা অবস্থায় টেনশনে ছিলেন, মহান আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায় ফিরে এসেছেন। সামনে অনেক খেলা আছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
জেদ্দায় ছেলে আটকে থাকার সময় দুশ্চিন্তায় ছিলেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ। এখন ছেলে-নাতিকে নিয়ে ঈদের নামাজ আদায় করে উচ্ছ্বসিত তিনি।
.png)






-3c3626-256x144.webp)