মিরাজের ঘূর্ণিতে কুপোকাত ত্রিনবাগো, ৬ উইকেটের জয় গায়ানার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও বল হাতে আলো ছড়ালেন মেহেদী হাসান মিরাজ। শনিবার (১২ সেপ্টেম্বর) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে চার উইকেট নেন এই বাংলাদেশি স্পিনার। ৬ উইকেটের জয় পায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ত্রিনবাগো ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান তোলে। ত্রিনবাগোর হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জাস্টিন গ্রিভস।
বোলিংয়ে এসে পঞ্চম ওভারের চতুর্থ বলে ২৬ রান করা কলিন মুনরোকে বোল্ড করেন মিরাজ। পরের বলেই তাঁর শিকার নিকোলাস পুরান। এরপর সাজঘরে ফেরান জেড গুলি ও সুনীল নারাইনকে। ৪ ওভারে মিরাজ ২৩ রান দিয়েছেন। শামার জোসেফ নেন ২ উইকেট।
১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানাও খুব সহজে রান তুলতে পারেনি। তবে এক প্রান্ত আগলে রেখে শাই হোপ ৪২ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ দিকে কুইন্টন স্যাম্পসন ১২ রান যোগ করেন। ১৮ ওভার ৪ বলে ১২৭ রান করে গায়ানা।
মেহেদী মিরাজ ব্যাট হাতে ২ রান করে সাজঘরে ফেরেন। তবে বল হাতে চার উইকেটে মিরাজ ম্যাচসেরার পুরস্কার জেতেন। অভিষেক ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ১৩ রানে ৩ উইকেট নেওয়ার পর এবার ৪ উইকেট। টুর্নামেন্টে নিজের প্রথম দুই ম্যাচেই এই অলরাউন্ডার ৭ উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
ত্রিনবাগো নাইট রাইডার্স ১২৬/৮ (জাস্টিন গ্রিভস ৩৫, মিরাজ ৪/২৩)
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১২৭/৪ (১৮.৪) (শাই হোপ ৪২, কুইন্টন স্যাম্পসন ১২; সুনীল ১/১৩)
বিষয়:
মেহেদী হাসান মিরাজ.png)




-6aa393b956c75-fc1d5c-256x144.webp)

