খেলোয়াড় বিক্রিতে বিশ্বরেকর্ড, চেলসির ঘরে ৪৪৮ মিলিয়ন ইউরো
স্পোর্টস ডেস্ক

খেলার মাঠ থেকে ক্লাবের ব্যালেন্স শিট কোথাও যেন ছাড় দিতে নারাজ স্ট্যামফোর্ড ব্রিজের কর্তারা। এক গ্রীষ্মের দলবদল মৌসুমেই ৪৪৮ মিলিয়ন ইউরো ঘরে তুলে বিশ্বরেকর্ড গড়লো ইংলিশ ক্লাব চেলসি।
ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় বিক্রি করে এত অর্থ আয় করার নজির দ্বিতীয়টি আর নেই। ‘ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’ নিয়ম মানতে চেলসির নেওয়া অভিনব কৌশলেই এল এই অবিশ্বাস্য আর্থিক সাফল্য।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, এক দলবদল মৌসুমেই রেকর্ড পরিমাণ অর্থ আয় করার মাধ্যমে ইউরোপের বাকি সব পরাশক্তিকে এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছে দ্য ব্লুজরা। চমক হিসেবে ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষ দিনে ১ সেপ্টেম্বর তাঁরা কাতার বিশ্বকাপ জয়ী এনজো ফার্নান্দেজকে ম্যানচেস্টার সিটির কাছে ১৪৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করে দেয়।
শুধু এনজোকে নয়, প্রথম একাদশ ও বয়সভিত্তিক দলের একাধিক খেলোয়াড়কে তাঁরা বিক্রি করে দিয়েছেন যার মধ্য মিডফিল্ডার আন্দ্রে সান্তোসকে ৫৬ দশমিক ৩ মিলিয়ন ইউরো এবং সেনেগালের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনকে ৫৫ দশমিক ৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করে ক্লাবটি। এবারের বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ফুলব্যাক মার্ক কুকুরেয়াকে ৫৫ মিলিয়ন ইউরো এবং তরুণ স্ট্রাইকার লিয়াম ডেলাপকে ৫২ মিলিয়ন ইউরোতে বিক্রি করে দিয়েছে ক্লাবটি।
এর বাইরেও ট্রেভো চ্যালোবাকে ৩০ মিলিয়ন ইউরো, টাইরিক জর্জকে ২১ মিলিয়ন ইউরো, মার্ক গিউকে ১৫ মিলিয়ন ইউরো এবং তোসিন আদোরাবিওইয়োকে ১১ দশমিক ৭ মিলিয়ন ইউরোতে বিক্রি করা হয়েছে। আর্থিক নীতিমালার বেড়াজাল এড়াতে গিয়ে চেলসি শত শত মিলিয়ন ইউরো ট্রান্সফারমার্কেট থেকে বের করে আনল।
বিষয়:
ফুটবল.png)






-3c3626-256x144.webp)