স্ট্রিম প্রতিবেদক

ঋণখেলাপির কারণে প্রার্থিতা থেকে ছিটকে পড়া কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্যকে সরানোর কারণ হিসেবে এতে সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের কথা জানানো হয়েছে।
মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও ফুটেজ নিয়ে বিতর্ক তৈরি হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তিনি বলেন, তাঁর নির্দেশিত প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘর-বাড়ি পুড়িয়ে দেবেন।
ভাইরাল হওয়া ৫৩ সেকেন্ডের ওই ফুটেজে মঞ্জুরুল মুন্সী বলেন, ‘ক্ষমতায় যদি বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য কাউকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের ছাড়ব না। প্রয়োজনে ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব।’
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুরুলের প্রার্থিতা বাতিলের পর হাসনাত আব্দুল্লাহর বিপরীতে ওই আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন। তাঁর সমর্থনেই সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাকসার গ্রামে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে বক্তব্য দেন মঞ্জুরুল মুন্সী। সেখানেই তিনি ওইসব কথা বলেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে মঞ্জুরুল মুন্সীকে আরও বলতে শোনা যায়, ‘আমি কথাটা পরিষ্কারভাবে বলছি, আপনারা মনে করবেন না ভয় দেখাচ্ছি। কথা আপনারা রেকর্ড করে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমাকে যেন অপমানিত না হতে হয়। তাহলে অপমানের শোধ আমি ওভাবেই নিমু। ১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন।’
বক্তব্যের বিষয়ে জানতে মঞ্জুরুল আহসান মুন্সীর ব্যক্তিগত মোবাইল ফোনে আজ একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও রিসিভ করেননি। তবে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীর সঙ্গে কথা হলে তিনি জানান, ‘আমি অসুস্থ। ভিডিওটি সম্পর্কে অবগত নই।’
বিএনপির একটি সূত্র জানিয়েছে, মঞ্জুরুল আহসান মুন্সীর বিতর্কিত বক্তব্য ছড়িয়ে পড়ার জেরে দ্রুততম সময়ে মধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে দলটি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘সম্প্রতি এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।’
২ ঘণ্টা আগে
ভারত ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক যোগসাজশ করে বিএনপি নির্বাচন সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১ দিন আগে