স্ট্রিম প্রতিবেদক

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। বিএনপির অবস্থানকে তিনি ‘ঈদের পরে আন্দোলন’ ডাক দেওয়ার মতো টালবাহানা বলে চিহ্নিত করেছেন।
জাগপা ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘বড় দল বিএনপি বলতে চায় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। সেদিন বেশি দূরে নয় যখন বিএনপিকে বলতে হবে জাতীয় নির্বাচনের ফলাফল স্থানীয় নির্বাচনে পড়বে না। এরপর তারা বলবে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল আগামী ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না। এটা অনেকটা ‘ঈদের পরে আন্দোলন’-এর মতো একটি তালবাহানা।’
রাশেদ প্রধান আরও বলেন, ‘জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র-জনতা ও শ্রমিক-মজদুর এক হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হবে এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে। তারা বলে ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ (আমাদের পরিকল্পনা আছে); আমরা বলি সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামীন আল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্যবাদমুক্ত, ইসলাম, কুরআন, মানবিকতা ও সাম্যের বাংলাদেশ। এটা আমাদের প্রচেষ্টা, কবুলের মালিক আল্লাহ।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আওয়ামী লীগ ১০ টাকার চাল আর ঘরে ঘরে চাকরির মিথ্যা প্রলোভন দিয়ে ক্ষমতায় এসেছিল। বিএনপি এখন ‘ফ্যামিলি কার্ড’-এর প্রলোভন দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা সংস্কার চায় না, বরং ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। জুলাই বিপ্লবের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ষড়যন্ত্র রুখে দেবে।’
জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান প্রমুখ।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
৪০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২০ ঘণ্টা আগে