স্ট্রিম ডেস্ক

প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ নিশ্চিত করা মানে পুরো সমাজের সমান প্রবেশাধিকার। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে তাঁদের মেধা বিকাশের ও নেতৃত্বে গ্রহণে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন জাইমা রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জাইমা রহমান।
জাইমা রহমান বলেন, ‘নানান সীমাবদ্ধতা ও কষ্টের মধ্যেও আপনারা যে সক্ষমতা ও সাফল্যের পরিচয় দিয়েছেন, তা দেশ ও জাতির জন্য গর্বের। আমরা চাই আপনারা আরও এগিয়ে আসুন এবং সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেন। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন দেশ গড়তে চাই।‘ তিনি আশা প্রকাশ করেন, মেধা বিকাশের সঠিক সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের উন্নয়নে অনবদ্য অবদান রাখতে পারবেন।
মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা তাঁদের জীবনসংগ্রাম ও বঞ্চনার চিত্র তুলে ধরেন। তাঁরা অভিযোগ করেন, সমাজে এখনও তাঁদের স্বাভাবিকভাবে দেখা হয় না এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের ভর্তির সুযোগ দেওয়া হয় না। সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলো যথাযথ সেবা দিচ্ছে না এবং অনেক ক্ষেত্রে তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে। তাঁরা দাবি জানান, বিএনপি ক্ষমতায় এলে সংসদে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ করতে হবে এবং রাষ্ট্রের প্রতিটি সেক্টরে তাঁদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
উপস্থিত এক অংশগ্রহণকারী বলেন, ‘আমরা কারও দয়ায় বা সমাজের বোঝা হয়ে বাঁচতে চাই না। আমাদের মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিলে আমরাও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারব।‘

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে