স্ট্রিম প্রতিবেদক

গত পাঁচ আগস্ট দলকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণে যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা। জাতীয় গুরুত্বপূর্ণ দিনে তাঁদের সফরের নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেয়ে এনসিপি। নোটিশের জবাবে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় তাদের দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে দলটি।
আজ শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর কাছে পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে তাঁরা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শোকজের জবাব বিশ্লেষণে সেই ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।
এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন গত ৫ আগস্ট কক্সবাজার সফরের ঘটনায় এই পাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।
৬ আগস্ট দেওয়া নোটিশে বলা হয়, ‘গতকাল ৫ আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা “রাজনৈতিক পর্ষদ”-এর নিকট পূর্বে অবগত করা হয়নি।’
আরও বলা হয়, ‘এমতাবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।’

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২১ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে