স্ট্রিম প্রতিবেদক

গত কয়েকদিন ধরেই অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মধ্যে আজ বেলা তিনটায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। যদিও তখন তিনি পদত্যাগের বিষয়ে সরাসরি কিছু জানাননি।
তবে আজ সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলন ডেকেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সংবাদ সম্মেলন থেকেই আনুষ্ঠানিকভাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের খবর জানানো হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় জানার পর থেকেই তাঁদের পদত্যাগের বিষয়টি আলোচনায় ছিল। নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বলে খবর রয়েছে। তাই তফসিলের খবর আসার পরই তাঁদের পদত্যাগের বিষয়টি আরও জোরালো হয়।
এর আগে আজ বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তাঁর মন্ত্রণালয়ের অধীনে নেওয়া নানা উদ্যোগ ও উন্নয়নের সংবাদ তুলে ধরেন। এ সময় সাংবাদিকরা তাঁর পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি নিশ্চিত করেন যে তিনি নির্বাচনে লড়বেন। তবে কোন দলের মনোনয়ন নেবেন, তা পরে জানাবেন বলে উল্লেখ করেন। পদত্যাগের বিষয়ে তিনি তখন বলেছিলেন, এ সংক্রান্ত সিদ্ধান্ত ও তথ্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৮ ঘণ্টা আগে