স্ট্রিম প্রতিবেদক

প্রত্যেক নাগরিককে ই-হেলথ কার্ড প্রদান এবং জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। পাশাপাশি চিকিৎসা সেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দলটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে চিকিৎসার খরচ কমাতে এবং মান বাড়াতে যুক্তরাজ্যের ‘ন্যাশনাল হেলথ সার্ভিস’ মডেলে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
প্রযুক্তিগত সংস্কারের অংশ হিসেবে প্রতিটি নাগরিককে একটি করে ‘ই-হেলথ কার্ড’ দেওয়া হবে। এর মাধ্যমে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে রোগীর আগের সব তথ্য, পরীক্ষার রিপোর্ট ও ওষুধের ইতিহাস দেখতে পারবেন। ফলে ভুল চিকিৎসা ও ওষুধের পুনরাবৃত্তি কমবে এবং চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছে বিএনপি। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বর্তমানে দেশের মানুষকে স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে হয়, যা দারিদ্র্য বাড়িয়ে দিচ্ছে। এই সংকট কাটাতে বিএনপি ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করবে। চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে আর্থিক সামর্থ্য কোনো বাধা হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।
বিএনপির পরিকল্পনা অনুযায়ী, গ্রামীণ ও শহরাঞ্চলে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা হবে। এর আওতায় প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ডে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট’ স্থাপন করা হবে। সেখানে মা ও শিশু স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং প্রবীণদের সেবাসহ সাধারণ রোগের চিকিৎসা ও ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। প্রতিটি ইউনিটের অধীনে তিনটি করে কমিউনিটি ক্লিনিক কাজ করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে