ভারতের ‘হাসিনা কার্ড’ কী প্রধানমন্ত্রীর চীন সফরের কারণে, প্রশ্ন রিজভীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে আলোচনা সভায় রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে আলোচনা সভায় রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কারণেই ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে কিনা, প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কীভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্ভব, তার স্পষ্ট ব্যাখ্যা দরকার।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। তিনি প্রশ্ন রাখেন, ‘প্রধানমন্ত্রী তিস্তা ব্যারাজের যে মহাপরিকল্পনার কথা বলছেন, চীন সফর করেছেন এবং বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোরের কথা বলছেন, সেই কারণেই হাসিনা কার্ড খেলা হচ্ছে কিনা, এটাই মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।’

রিজভী বলেন, একটি কঠিন চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে। জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে সরকার কাজ করতে চাইলেও, ভারত আমাদের সার্বভৌমত্বকে অপমান করছে। এটি কীভাবে দুই দেশের মিউচুয়াল রেসপেক্টের নজির হতে পারে?

জুলাই অভ্যুত্থান নিয়ে তিনি বলেন, এই আন্দোলনের সাফল্য কোনো একক দলের নয়। সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, রিকশাচালকসহ সব শ্রেণি-পেশার মানুষের ১৭ বছরের ধারাবাহিক সংগ্রামের পরিণতি এই অভ্যুত্থান।

রিজভী আরও বলেন, বর্তমানে কেউ কেউ শেখ হাসিনার শাসনামল নিয়ে ‘নরম সুরে’ কথা বলার চেষ্টা করছেন। এই প্রবণতা কতটা সঠিক, তা ভাবার সময় এসেছে। জুলাইয়ের আত্মদান ও গণমানুষের আন্দোলনের ইতিহাস ভুলে গেলে চলবে না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত