কিশোরগঞ্জে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
স্ট্রিম সংবাদদাতাকিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে পিটিয়ে অজ্ঞাতপরিচয়ের যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সেহেরির সময় একটি গরু নিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যান ওই ব্যক্তি। এ সময় সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা চোর সন্দেহে তাঁকে ধরেন। খবর পেয়ে গ্রামের লোকজন হাজির হয়ে মারধর করলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। গরুটি থানায় রয়েছে। গরুর মালিকের পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে আইনি বিষয় প্রক্রিয়াধীন।
.png)






