স্ট্রিম ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসির একান্ত সচিব আশরাফুল আলম জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টায় বৈঠকটি হবে। কমিশনের কর্মকর্তারাও এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে সেটি বাতিল হয়ে যায়। ফলে আজকের বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর এই প্রথম সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে, নির্বাচন কমিশন সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিস্তারিত কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনকে সামনে রেখে ২৪টি কার্যপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত।

সপ্তাহখানেকের ব্যবধানে সিলেটে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়।
৪৩ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরে র্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ মুর্শিদা আকতার (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার সদর থানার উত্তর কুতুবদিয়া পাড়ার মৃত আবুল বাশারের মেয়ে।
১ ঘণ্টা আগে
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকা ৪৫৭ আসামির মধ্যে ২৯৩ জন এখনো পলাতক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের সাক্ষ্য দেওয়ার বিষয়ে খোঁজ নিতে এসে সাংবাদিকদের একথা জানান আখতার হোসেন।
২ ঘণ্টা আগে
আগামী ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ ও বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে