স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুর শহর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড ও কয়েক ডজন কার্তুজ উদ্ধার করেছে র্যাব। ধারণা করা হচ্ছে, এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় কোতোয়ালি থানা থেকে লুট হওয়া গোলাবারুদের একাংশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) র্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য পেয়ে বুধবার (২৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশে অভিযান চালায় র্যাব। সেখানে ঝোপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড, শটগানের ৪১টি কার্তুজ ও গ্যাস-গানের ৩০টি কার্তুজ পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। এসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী অভিযান চালিয়ে আসছে। গতকালের অভিযানে র্যাব-১০ এর সিপিসি-৩ ও ফরিদপুর ক্যাম্পের একটি দল অংশ নেয়। এতে উদ্ধার করা গ্রেনেডগুলো ধাতব লিভার সংযুক্ত এবং অবিস্ফোরিত অবস্থায় ছিল, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী তৎপরতা রোধে র্যাব সর্বদা প্রস্তুত। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে র্যাব।

.png)

খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
১৬ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২১ মিনিট আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৮ মিনিট আগে
চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
২ ঘণ্টা আগে