%E0%A6%93%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8(%E0%A7%A7%E0%A7%AF)%E0%A5%A4-e55ef3-480x270.webp)
ঠাকুরগাঁওয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয়ে জিম্মি ও নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (৩০ আগস্ট) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এতে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন।
গ্রেপ্তার দুজন হলেন দিনাজপুরের বীরগঞ্জের জালাল উদ্দীন (৪৫) ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ফরিদুজ্জামান (১৯)। তাদের কাছ থেকে একটি লাগেজে ৬০ মার্কিন ডলার, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ১৩ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলার করেন ভুক্তভোগী গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাহ আলম।
এজাহার সূত্রে জানা গেছে, ওই দিন কম দামে ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে ঠাকুরগাঁওয়ের মিলনপুরে ডেকে নেয় প্রতারকেরা। সেখানে ভুয়া ডিবি পরিচয়ে তাঁকে জিম্মি করে নির্যাতনের পর দুই লাখ টাকা নেওয়া হয়। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে নার্গিস মিয়া, ওমর ফারুক ও হালিমা খাতুনকে গ্রেপ্তার ডিবি পুলিশ। তাঁদের কাছে ডলার, হ্যান্ডকাফ ও ‘ডিবি’ লেখা জ্যাকেট পাওয়া যায়। এ সময় ভুক্তভোগী শাহ আলমকে আহত উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও ডিবির ওসি গোলাম রসূল বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ডলারের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলার মানুষকে ঠাকুরগাঁওয়ে এনে প্রতারণা করে আসছিল। মামলার পর তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
.png)






