গোপালগঞ্জে আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সন্ত্রাস বিরোধী আইনে চারটি মামলায় ২০০ জনের নামোল্লেখ ও ৭১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে গতকাল শনিবার রাতে জেলার কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে ফেলে অবরোধের করেছে কার্যক্রম নিষিদ্ধ ওই দল ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্ট্রিম সংবাদদাতা

আদালতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে তিন থানায় চারটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৯১০ জনকে।
মামলাগুলোর মধ্যে জেলা সদর থানায় দুটি, কোটালীপাড়ায় একটি ও কাশিয়ানী থানায় একটি মামলা করা হয়। এতে ২০০ জনের নামোল্লেখ ও ৭১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সদর থানায় চারজন ও কোটালীপাড়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানাগুলো ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূত্রে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান, ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শহরের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। এতে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ ফজলুল করিম সেলিমের ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ নাইমকে প্রধান আসামি করে একটি মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা। পরে আরও একটিসহ দুটি মামলায় ১০০ জনের নামোল্লেখসহ মোট ৫৭০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন চারজন।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, তাঁর থানায় করা মামলায় ১৬ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ জনসহ মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করের পর গতকাল শনিবার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এছাড়া কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, সন্ত্রাস বিরোধী আইনে তাঁর থানায় করা মামলায় ৮৪ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ জনসহ ২৮৪ জনকে আসামি করা হয়েছে।

এদিকে গতকাল শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে জেলার কাশিয়ানীতে গাছ কেটে ফেলে ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধের করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী হামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেলে রাখা গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কে উপজেলার গোপালপুর বাজার এলাকায় এই অবরোধ করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে বেশ কয়েকটি যানবাহন। বিষয়টি নিশ্চিত করেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
কাশিয়ানী থানার ওসি জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের লোকজন গাছ কেটে ফেলে অবরোধের চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে আসা হামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেলে রাখা গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাছ অপসারণ করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কর্মসূচির সময় গোপালগঞ্জ শহরের গণপূর্ত কার্যালয়ের গাড়ি ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির ঘটনা ঘটে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৬ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৩৫ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে