গাজীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: আসামিদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ
স্ট্রিম সংবাদদাতাগাজীপুর
-bf7611-480x270.webp)
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মো. আজিবুর রহমানকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও স্বজনরা। মামলা হওয়ার এক মাস পরও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় মৌচাক-জামালাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আজিবুরের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় গুরুতর আহত আজিবুর চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট মারা যান। এ ঘটনায় তার স্ত্রী নাসরিন আক্তার কালিয়াকৈর থানায় মামলা করেন।
নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ‘আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একজন আসামি গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিরা ঘটনার পর থেকেই পলাতক। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
.png)






