স্ট্রিম প্রতিবেদক

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) রপ্তানিমুখী শিল্প স্থাপনের জন্য জমি লিজ চুক্তি সই হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও জান্ট অ্যাকসেসরিজ লিমিটেডের মধ্যে এই চুক্তি সই হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেজা কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। জান্ট অ্যাকসেসরিজ লিমিটেড প্রস্তাবিত প্রকল্পে প্রায় ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি ৫ একর জমির ওপর একটি পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপন করবে।
বেজা সূত্র জানায়, প্রকল্পটি হবে সম্পূর্ণ রপ্তানিমুখী। এতে তুলনামূলক কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে। প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মে মাস থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে।
এই শিল্প ইউনিটে পলিউরেথেন ফোম, পলিথিন ফোম ও পুনর্ব্যবহৃত ফোম উৎপাদন করা হবে। এ ছাড়া গদি, বালিশ, কমফোর্টার এবং জুতোর ইনসোলসহ বিভিন্ন পণ্য তৈরি হবে। উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের প্রায় ৯০ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হবে। চীন, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া থেকে এসব কাঁচামাল আসবে। উল্লেখ্য, কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতেও প্রতিষ্ঠানটির একটি কারখানা রয়েছে।
অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, "জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জান্ট অ্যাকসেসরিজ লিমিটেডের এই বিনিয়োগ পরিবেশবান্ধব শিল্পায়নের একটি ইতিবাচক উদাহরণ।"
জান্ট অ্যাকসেসরিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে তারা টেকসই শিল্পায়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেবে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়নেও কাজ করবে তারা। একই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি সই অনুষ্ঠানে বেজার পক্ষে নির্বাহী সদস্য সালেহ আহমদ এবং জান্ট অ্যাকসেসরিজ লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন সই করেন। এ সময় বেজা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেজা জানায়, বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৭টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া আরও ২৪টি শিল্পপ্রতিষ্ঠান সেখানে নির্মাণাধীন রয়েছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান।
৮ মিনিট আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার পর শূন্যরেখায় আটকা পড়েছে শিশুসহ ৯ জন। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
৪৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
২ ঘণ্টা আগে