মাগুরায় নারীকে অপহরণ চেষ্টা, ৭ ভুয়া সিআইডি আটক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মাগুরা

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ছবি: সংগৃহীত
মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুরে এক নারীকে অপহরণ চেষ্টার অভিযোগে ভুয়া সিআইডি পরিচয়ধারী ৭ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) দুপুরে প্রেস কনফারেন্সে এ তথ্য জানায় মাগুরা জেলা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা ও নাকোল পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ভুয়া সিআইডি লেখা ৪টি জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, একটি নোয়া মাইক্রোবাস ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত