জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, আল্টিমেটাম
স্ট্রিম সংবাদদাতানীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
রোববার (২৩ আগস্ট) সকালে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দলীয়করণ করা হয়েছে। তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের দাবি জানান।
বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন।
.png)






