এক্সপ্রেসওয়ের ওপর মুখ বাঁধা মরদেহ উদ্ধার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বনানী থানা। ছবি: সংগৃহীত
বনানী থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখ টেপ দিয়ে আটকানো ছিল। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী থানা পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর গায়ে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। মুখে সাদা টেপ লাগানো।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশেই নিরাপত্তা ক্যামেরা রয়েছে। এমন নজরদারির মধ্যে কীভাবে একজন ব্যক্তির লাশ সেখানে নেওয়া ও ফেলে রাখা হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করব। লাশটি কখন, কীভাবে সেখানে নেওয়া হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত; এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত