নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পেশাদারত্ব চান ত্রাণমন্ত্রী
স্ট্রিম প্রতিবেদকঢাকা

আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির নির্বাচনী ইশতেহার পেশাদারত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, সত্য ও সততার সঙ্গে একটি সমৃদ্ধ স্বদেশ গড়ে তুলতে। অনিয়ম, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের পথ পরিহার করে জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে গুরুত্ব দেন তিনি।
দুলু বলেন, সরকারি অর্থের অপচয় রোধ ও কাজের গুণগত মান অক্ষুন্ন রাখতে প্রতিটি পর্যায়ে নিবিড় মনিটরিং করতে হবে। প্রকল্প বাছাইয়ে উপযোগতা নিশ্চিত করতে হবে।
মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন বক্তৃতা করেন।
.png)






