কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত অলিভ রিডলি কচ্ছপ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অলিভ রিডলি প্রজাতির মৃত মা কচ্ছপ। সংগৃহীত ছবি
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অলিভ রিডলি প্রজাতির মৃত মা কচ্ছপ। সংগৃহীত ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল অলিভ রিডলি প্রজাতির একটি মৃত মা কচ্ছপ। বুধবার (১৫ এপ্রিল) ভোর ৬টার দিকে সৈকতের কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় প্রায় ৪০ কেজি ওজনের কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা।

তারা খবর দিলে বন বিভাগের কর্মীরা সেখানে যান। পরে বন বিভাগ, ডলফিন রক্ষা কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কচ্ছপটি মাটি চাপা দেন।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, সামুদ্রিক প্রাণীর এভাবে মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

বনবিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কচ্ছপটির মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে।’

এর আগে ২০২২ সালে কুয়াকাটা সৈকতের তেত্রিশকানি এলাকায় দুই দিনের ব্যবধানে বিশালাকৃতির দুটি মৃত ওলিভ রেডলি কচ্ছপ ভেসে আসে। ওই বছরের ২০ মার্চ জোয়ারে ভেসে আসে ২০ কেজি ওজনের একটি মৃত পুরুষ কচ্ছপ। ২ দিন পর সকালে একই স্থানে পাওয়া যায় ২৫ কেজি ওজনের স্ত্রী কচ্ছপ।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ওলিভ রেডলিকে ‘সংকটাপন্ন’ প্রজাতির কচ্ছপ হিসেবে চিহ্নিত করেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত