স্ট্রিম প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করে তাদের পদকে গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়েছে সরকার। একই সঙ্গে তাদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে উন্নীত করে দশম গ্রেড নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এই প্রজ্ঞাপন গত ১৫ ডিসেম্বর স্বাক্ষর করা হলেও তা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এতদিন তারা ১১তম গ্রেডে বেতন পেতেন।
দীর্ঘদিন ধরেই বেতন বৈষম্য নিরসন ও মর্যাদা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন প্রাথমিকের শিক্ষকরা। তাদের এই যৌক্তিক দাবির মুখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সম্মতি পাওয়ার পর আজ চূড়ান্তভাবে এই প্রজ্ঞাপন জারি করা হলো।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে