কক্সবাজারে পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
স্ট্রিম সংবাদদাতাকক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে মেহেদী হাসান মারুফ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার আন্নরআলী মাতবর পাড়া এলাকায় নিজ বসতবাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী হাসান পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র, এবং মিজবাহ উদ্দীন বাবুলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন। তাঁকে নিয়মিত রক্ত নিতে হতো। শনিবার সকালে চুল কেটে আসার পর নিজ বাড়ির পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে পানিতে ডুবে যান।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম পরিবারের বরাত দিয়ে জানান, জন্মের পর থেকেই মারুফ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েক মাস পরপর রক্ত দিতে হতো। সকালে গোসল করতে নেমে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।
.png)






