হারানো সরকারি অস্ত্র উদ্ধারে দেশব্যাপী অভিযান, তথ্য দিলে পুরস্কার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)। সংগৃহীত ছবি
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)। সংগৃহীত ছবি

দেশজুড়ে লুণ্ঠিত ও হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারে যৌথ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব অস্ত্রের সঠিক তথ্য প্রদানকারী নাগরিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে র‌্যাবের পক্ষ থেকে নাগরিকদের তথ্যাদি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অস্ত্র সংক্রান্ত তথ্য প্রদানের জন্য র‌্যাব কয়েকটি হটলাইন নম্বর চালু করেছে। নম্বরগুলো হলো: ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯। এসব নম্বরে কল ছাড়াও সাধারণ নাগরিকেরা ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমে সরাসরি র‌্যাব ফোর্সেসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন ইউনিট-স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব স্থাপনা থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত