স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কলাতলী সমুদ্র এলাকায় একটি ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যে শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হয়। বোট দুটি সংকেত অমান্য করে আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়ার একপর্যায়ে একটি বোট পালিয়ে যায়। অন্য বোটটি থেকে কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কোস্ট গার্ড পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হন।
পরবর্তীতে ঘণ্টাব্যাপী ধাওয়ার পর ওই বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করা হয়।
গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আটক ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা আলামতসহ তাঁদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে