স্ট্রিম সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলে ‘সন্ত্রাসবাদ করে কারা, ছাত্রদলের সন্ত্রাসীরা’ ও ‘নিপীড়ন করে কারা, ছাত্রদলের সন্ত্রাসীরা’ - এমন স্লোগান দেন তারা। পরে বটতলা এলাকায় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
মিছিল-পরবর্তী বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন জাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক। সমাবেশে সংহতি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, ‘ছাত্রলীগ, ছাত্রশিবির ও ছাত্রদল ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে। ফলে তারা পশু ও নৃশংস হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। ছাত্রদলের সন্ত্রাসী চরিত্রের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক লড়াই চলবে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
বিক্ষোভে সংহতি জানিয়ে বিপ্লবী ছাত্রমৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরি বলেন, ‘ছাত্রদল নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে এবং কেউ আটকাতে এলে তার ওপর হামলা করে। এই দায়ভার পুরো ছাত্রদল সংগঠনকে নিতে হবে। এ ধরনের কাজ করে শিক্ষার্থীদের প্রতিনিধি দাবি করতে আসবেন না।’
সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ ছাত্রদলকে সতর্ক করে বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে বাংলাদেশের কোনো স্থানে আপনাদের জায়গা হবে না। গতকালের ঘটনায় এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করার অর্থ হলো এই ঘটনার প্রতি আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন আছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় আপনারা আপনাদের ক্রেডিবিলিটি হারিয়ে ফেলবেন।’
উল্লেখ্য, গতকাল রাতে রাজু ভাস্কর্যের সামনে বহিরাগত কয়েকজনের কটূক্তির শিকার হওয়ার অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রী। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা-কর্মী ঘটনার প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে বহিরাগতদের বাগ্বিতণ্ডা হয়। ছাত্র ইউনিয়নের ভাষ্য, ছাত্রদলের মিছিলে অংশ নিতে ওই বহিরাগতরা ক্যাম্পাসে এসেছিলেন। পরে তাঁরা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। হামলায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অন্তু অরিন্দম আহত হন বলে দাবি করেছে সংগঠনটি।

.png)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।
৪ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগে
সংক্রমণ ছড়ানোর নিশ্চিত ঝুঁকি সত্ত্বেও রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মশারি ছাড়াই চলছে চিকিৎসা। সরেজমিনে হাসপাতালটির নারী-পুরুষ উভয় ওয়ার্ডে একজন ডেঙ্গু রোগীর শয্যায়ও মশারি টানাতে দেখা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষেরও ছিল না কোনো উচ্চবাচ্য।