স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী প্রচারণার সময়সীমা ও আচরণবিধি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রচারণা চালানো যাবে। এ ছাড়া এই সময়ে কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে হলে রিটার্নিং কর্মকর্তার সম্মতি বা অনুমতি নিতে হবে।
গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে নির্বাচনপূর্ব সময়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ১৮ অনুযায়ী, নির্ধারিত শর্ত প্রতিপালন সাপেক্ষে ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমার বাইরে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত না করে এবং আচরণ বিধিমালার শর্ত মেনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ ধর্মীয়, সামাজিক ও অনুরূপ অনুষ্ঠান আয়োজন করা যাবে। তবে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার পূর্বানুমতি বা সম্মতি নেওয়া বাধ্যতামূলক।
প্রজ্ঞাপনটি বিভাগীয় কমিশনার (ঢাকা ও চট্টগ্রাম), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা, চট্টগ্রাম ও খুলনা) এবং সব জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই (Marie MASDUPUY) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১১ মিনিট আগে
হবিগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় পুনরায় উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে আজ বুধবার সকালে খোলা হয়। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট বিক্ষোভের সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।
১ ঘণ্টা আগে
নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।’
১ ঘণ্টা আগে
দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে