
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনের দুজন নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন চেয়ারম্যান ও কমিশনারদের বেতন-ভাতা ও পদমর্যাদাও নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতির সমান এবং কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান বেতন-ভাতা ও পদমর্যাদা পাবেন।
.png)






