স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ আসামির বিরুদ্ধে রায় আগামী ১ ডিসেম্বর।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪- এর বিচারক রবিউল আলম রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ এ মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন।
আদালতে দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন পিপি তরিকুল ইসলাম। তিনি আসামিদের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিষয় আদালতের সামনে তুলে ধরেন এবং অভিযোগ প্রমাণসাপেক্ষে সবার যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন।
অন্যদিকে, এ মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে তাঁর আইনজীবী শাহীনুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে তাঁর মক্কেলের খালাস চেয়েছেন। শেখ হাসিনাসহ অন্য ১৬ আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।
শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছাড়া এ মামলার অন্য উল্লেখযোগ্য আসামি হলেন— সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ও প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। এছাড়া রাজউকের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য তন্ময় দাস, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম ও উপপরিচালক নায়েব আলী শরীফ।
মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ জানুয়ারি পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে মামলাটি করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এরপর গত ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।

বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২৭ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে