ভিডিও ভাইরাল
স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার দর্শনায় এক গৃহবধূ ও যুবককে প্রকাশ্যে চুল কেটে, গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। ‘অনৈতিক সম্পর্কের’ সন্দেহে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার দামুরহুদা উপজেলার দর্শনা থানার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ওই নির্যাতনের ভিডিও ফুটেজ আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। এতে বিষয়টি সবার নজরে আসে।
নির্যাতনের শিকার গৃহবধূ (২৫) এবং যুবক (২৮) একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগ তুলে এলাকার কিছু লোকজন প্রথমে গৃহবধূ ও যুবককে আটক করে। পরে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই প্রকাশ্যে তাঁদের চুল কেটে দেওয়া হয়। পরে গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করা হয়েছে। সেখানে উপস্থিত একজন নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেছে দেখা গেছে, একটি গাছের সঙ্গে একজন নারী ও যুবককে বেঁধে রাখা হয়েছে। তাঁদের গলায় জুতার মালা। যুবকের মাথার চুল এলোমেলোভাবে কাঁচি দিয়ে কাটা। এ সময় সেখানে পাড়ার অনেক লোকজন উপস্থিত। তাঁদের আপত্তিকর মন্তব্য করছেন তাঁরা। উৎসুক কেউ কেউ ভিডিও ধারণ করছেন।
এদিকে নির্যাতনের খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ সম্পর্কে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান স্ট্রিমকে বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই। অপরাধের বিচার দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে হবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।’
নির্যাতনের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল বলে, ‘সামাজিকভাবে কাউকে হেয় করার উদ্দেশ্যে মারধর বা অপমান করা দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।’

.png)

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার পর শূন্যরেখায় আটকা পড়েছে শিশুসহ ৯ জন। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
৩৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
১ ঘণ্টা আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
৩ ঘণ্টা আগে