স্ট্রিম সংবাদদাতা

নড়াইল সদরে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামের এই সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন– বড়কুলা গ্রামের খলিল শেখ (৫৫), তাঁর ছেলে তাহাজ্জদ শেখ (৩৫), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ওসিবুর মিয়া (৬৫)।
নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদার জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খায়ের মোল্যা ও উজ্জল শেখের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জেরে সোমবার সেহেরির সময় খায়ের মোল্যার অনুসারীরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। পরে দুপক্ষ জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিন ও নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
আহত ১২ জনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সুপার জানান, ওই এলাকায় খলিল শেখ গ্রুপ এবং খয়ের উদ্দিন গ্রুপ নামে পরিচিত দুপক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ও বৈরি সম্পর্ক ছিল। এখানে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হালিম ফকির নামে একজনকে আটক করা হয়েছে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। নতুন করে সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
সদর থানার ওসি ওলি মিয়া বলেন, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখনো কেউ মামলা করেনি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আগামী ১২ মার্চ বেলা ১১টায় এই অধিবেশন শুরু হবে।
৩ মিনিট আগে
রাজবাড়ীতে জমির মালিকানাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে নারী-শিশুসহ অন্তত ১৫ জন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে জেলার সদর উপজেলার মাটিপাড়ার বেথুলিয়া মিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ফ্যামিলি কার্ডের আদলে দেশের সব কৃষকের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
২ ঘণ্টা আগে