
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে করা হয়েছে ৪৬ মামলা।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩০, ওয়ারী বিভাগ ৫৪, মতিঝিল বিভাগ ৬৩, তেজগাঁও বিভাগ ৯২, মিরপুর বিভাগ ১৪৬, গুলশান বিভাগ ৫২, উত্তরা বিভাগ ৭৪ ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ১৪ হাজার ৬৭৮ ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, ৫টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
.png)






