স্ট্রিম ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর, স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসানের বিদেশ যাত্রায়নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের জাতীয় পরিচয়পত্র স্থগিত (ব্লক) করার আদেশও দেওয়া হয়েছে।
২৭ মে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র স্থগিতের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। অন্য দুইজনের বিষয়ে এ আবেদন করেন সহকারী পরিচালক নুর আলম সিদ্দিকী।
আবেদনে বলা হয়, গাজী তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ এখনো তদন্তাধীন। তাই যথাযথ তদন্তের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র স্থগিত করা প্রয়োজন।
তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির মাধ্যমে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আবেদনে বলা হয়, অনুসন্ধান চলাকালীন তাঁরা দেশ ছেড়ে গেলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
বলা দরকার, গত ২১ এপ্রিল এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে তানভীরের বিরুদ্ধে।

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর মালবাহী একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে দুইটি গাড়ির চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৭ জন। উপজেলার বালিয়া মোড়ে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
১ ঘণ্টা আগে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একযোগে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
২ ঘণ্টা আগে