স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠুতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের নির্বাচনকেন্দ্রে প্রবেশাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাবাজার পত্রিকার সম্পাদক রাশেদুল হক।
তিনি বলেন, নির্বাচনের আগের রাতে সাংবাদিকদের কেন্দ্রে পর্বেক্ষণ এবং প্রবেশাধিকার নিশ্চিত করা গেলে রাতের ভোট বা অনিয়মের ঘটনা প্রতিরোধ ও নথিভুক্ত করা সম্ভব হবে।
আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের নীতিনির্ধারকদের সঙ্গে সংলাপে তিনি এই মন্তব্য করেন।
রাশেদুল হক ২০১৮ সালের জাতীয় নির্বাচনের বিভিন্ন অনিয়মের উদাহরণ তুলে ধরে বলেন, ‘সে সময় অনেক কেন্দ্রেই প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিরাপত্তা ছিল না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কর্মকর্তাদের বন্দি করে রাতের ভোট দিতে বাধ্য করেছে। সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন।’
তিনি অভিযোগ করেন, ‘এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত না করায় অনেক জায়গায় প্রার্থীরা সঠিকভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। একইভাবে সাংবাদিকরা কেন্দ্রে সংবাদ সংগ্রহে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন।’
রাশেদুল হক বলেন, ‘আজকের দিনে শুধু গণমাধ্যম নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষও অনিয়ম তুলে ধরতে সক্ষম। তাই সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’
২০১৮ সালের নির্বাচনে যেসব কর্মকর্তা গোয়েন্দা সংস্থার সুপারিশে দায়িত্ব পেয়েছিলেন, তাদের নিয়ে নানা প্রশ্ন রয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে এমন কর্মকর্তাদের নির্বাচন দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বানও জানান।
সংলাপে তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গণমাধ্যম ও সাংবাদিকরা যেন নির্ভয়ে তথ্য সংগ্রহ করতে পারে, সেটাই এখন জাতির প্রত্যাশা।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকা ৪৫৭ আসামির মধ্যে ২৯৩ জন এখনো পলাতক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের সাক্ষ্য দেওয়ার বিষয়ে খোঁজ নিতে এসে সাংবাদিকদের একথা জানান আখতার হোসেন।
১১ মিনিট আগে
আগামী ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ ও বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য—দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় ১০ লাখের অধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা
২ ঘণ্টা আগে