কৃষিমন্ত্রীর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
স্ট্রিম প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জোহর নামাজের পর অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে পরানপুরে পারিবারিক কবরস্থানে আমেনা বেগমের দাফন সম্পন্ন হয়।
মঙ্গলবার দুপুরে ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান আমেনা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
.png)




-f93a83-256x144.webp)

